ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
দৈনিক বাংলাদেশ
সর্বশেষ
ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফেনীর আলোচিত চার অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মিন্টুকে (২৫) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে   পারে, ফেনীর চার অপহরণ ঘটনার মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার আনুমানিক বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরি সংক্রান্ত অপরাধের একটি মামলার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, আলোচিত অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
১৬ আগস্ট ২০২৬, ০৪:৪৩ এএম

আগুনে পুড়লো ৫৪ কোটি টাকার মাদক

আগুনে পুড়লো ৫৪ কোটি টাকার মাদক

নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের আহবান এনামুল হক শামীমের

নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের আহবান এনামুল হক শামীমের

ছোট্ট প্রাণের অকাল বিদায়ে অশ্রুসিক্ত স্বজনরা, মর্মাহত উখিয়া সমিতি

ছোট্ট প্রাণের অকাল বিদায়ে অশ্রুসিক্ত স্বজনরা, মর্মাহত উখিয়া সমিতি

‘প্রধান শিক্ষক জহিরুল ইসলামের পকেটে শিক্ষার্থীদের ১৫ লাখ টাকা!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘প্রধান শিক্ষক জহিরুল ইসলামের পকেটে শিক্ষার্থীদের ১৫ লাখ টাকা!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে জুলাই রাজবন্দীকে গুলি, চাচাতো ভাইও আহত

কক্সবাজার আদালত প্রাঙ্গণে জুলাই রাজবন্দীকে গুলি, চাচাতো ভাইও আহত

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

হাইকোর্টে রিটের দোহাই দিয়ে ইউপি সদস্যদের কাছ থেকে সাড়ে ৮ লাখ হাতিয়ে নিল নৌকার চেয়ারম্যান আব্দুল খালেক

হাইকোর্টে রিটের দোহাই দিয়ে ইউপি সদস্যদের কাছ থেকে সাড়ে ৮ লাখ হাতিয়ে নিল নৌকার চেয়ারম্যান আব্দুল খালেক

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার

ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার

‘শিশুদের নির্দিষ্ট মানদণ্ডে না মেপে মেধা বিকাশের সুযোগ দিতে হবে’

‘শিশুদের নির্দিষ্ট মানদণ্ডে না মেপে মেধা বিকাশের সুযোগ দিতে হবে’

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ভুয়া প্রচারণায় পুলিশের কড়া প্রতিবাদ

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ভুয়া প্রচারণায় পুলিশের কড়া প্রতিবাদ

এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, জিপিএ-৫ পেল আট শিক্ষার্থী

এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, জিপিএ-৫ পেল আট শিক্ষার্থী

সংবাদ প্রচার হওয়ার পরে অবশেষে দীর্ঘ বছরের অবহেলিত এলাকায় নতুনভাবে সড়ক পেয়ে স্বস্তিতে এলাকাবাসী।

সংবাদ প্রচার হওয়ার পরে অবশেষে দীর্ঘ বছরের অবহেলিত এলাকায় নতুনভাবে সড়ক পেয়ে স্বস্তিতে এলাকাবাসী।

জাতীয় দৈনিক “ মুক্ত খবর” পত্রিকার কক্সবাজার সদর প্রতিনিধি নিয়োগ পেয়েছেন দৈনিক আপন কন্ঠের স্টাফ রিপোর্টার স্বপন কান্তি দে

জাতীয় দৈনিক “ মুক্ত খবর” পত্রিকার কক্সবাজার সদর প্রতিনিধি নিয়োগ পেয়েছেন দৈনিক আপন কন্ঠের স্টাফ রিপোর্টার স্বপন কান্তি দে

কক্সবাজারের বিভিন্ন আদালতে নতুন করে ৬৫ আইন কর্মকর্তা নিয়োগ

কক্সবাজারের বিভিন্ন আদালতে নতুন করে ৬৫ আইন কর্মকর্তা নিয়োগ

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট সাজিদ আবেদীন

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট সাজিদ আবেদীন

লোকটির পরিচয় পেতে সহযোগিতা করুন।

লোকটির পরিচয় পেতে সহযোগিতা করুন।

কক্সবাজার জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি এজিপি নিযুক্ত হলেন এডভোকেট নুরুল হুদা ইমন

কক্সবাজার জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি এজিপি নিযুক্ত হলেন এডভোকেট নুরুল হুদা ইমন

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কোন ভিডিও নেই !

মহাসড়কে অবৈধ পরিবহন ও চাঁদাবাজি বন্ধে নিরলস কাজ করছেন ওসি সুকান্ত চক্রবর্তী

চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, পর্যটকবাহী যানবাহন এবং পণ্য পরিবহনকারী যান এই সড়ক দিয়ে চলাচল করে। একসময় অবৈধ পরিবহন, ঝুঁকিপূর্ণ থ্রি-হুইলার, চাঁদাবাজি, বেপরোয়া যান চলাচল এবং মাদক পাচারের কারণে এই মহাসড়ক নিয়ে ছিল নানা অভিযোগ। তবে সম্প্রতি এসব অনিয়ম দমনে কঠোর অবস্থান নিয়েছে রামু ক্রসিং হাইওয়ে থানা।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযান, নিয়মিত টহল, চেকপোস্ট এবং আইন প্রয়োগের কারণে মহাসড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও স্থানীয়রা। আগের তুলনায় মহাসড়কে আইন প্রয়োগের দৃশ্যমান উপস্থিতি বেড়েছে, ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল, মে ও জুন তিন মাসে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে দায়ী যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত স্থানে যাত্রী ওঠানামা, লাইসেন্সবিহীন চালক এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এসব ব্যবস্থা নেওয়া হয়।শুধু ট্রাফিক আইন প্রয়োগেই সীমাবদ্ধ থাকেনি রামু ক্রসিং হাইওয়ে পুলিশ। একই সময়ে মাদক পাচার রোধেও পরিচালিত হয়েছে একাধিক বিশেষ অভিযান। পুলিশ জানায়, দুটি পৃথক অভিযানে মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক অভিযানে ২ হাজার পিস এবং অন্য অভিযানে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।রামু ক্রসিং হাইওয়ে থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। অবৈধ থ্রি-হুইলার, ব্যাটারিচালিত ঝুঁকিপূর্ণ যানবাহন এবং মহাসড়কের জন্য অনুপযোগী যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে অনিয়ম, ফিটনেসবিহীন যান চলাচল এবং সড়কে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন করতেও কাজ করছে হাইওয়ে পুলিশ। বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, চালকদের সঙ্গে মতবিনিময়, নিরাপদ গতিতে গাড়ি চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঈদ, সরকারি ছুটি ও পর্যটন মৌসুমে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পরিবহনসংশ্লিষ্ট কয়েকজন চালক ও শ্রমিক জানান, নিয়মিত অভিযান ও তদারকির কারণে মহাসড়কে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলা ফিরে এসেছে। অবৈধ চাঁদাবাজির অভিযোগও উল্লেখযোগ্যভাবে কমেছে। পুলিশি নজরদারি বাড়ায় এখন অনেক চালক বাধ্য হয়ে ট্রাফিক আইন মেনে চলছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যাত্রীদের মধ্যেও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও যাত্রীও বলেন, মহাসড়কে নিয়মিত হাইওয়ে পুলিশের টহল এবং তৎপরতা চোখে পড়ার মতো। এতে যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফিরছে এবং অপরাধপ্রবণতাও কমছে। তারা এই অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মহাসড়কে কোনো ধরনের অবৈধ পরিবহন, চাঁদাবাজি কিংবা আইন অমান্যের সুযোগ নেই। নিরাপদ ও শৃঙ্খল সড়ক নিশ্চিত করতে আমাদের অভিযান নিয়মিত চলবে। মাদক পাচার, বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই আইন মেনে চললে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি চাঁদাবাজি, মাদক পরিবহন ও অন্যান্য অপরাধও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় দায়িত্ব পালন করবে।

মহাসড়কে অবৈধ পরিবহন ও চাঁদাবাজি বন্ধে নিরলস কাজ করছেন ওসি সুকান্ত চক্রবর্তী
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন